জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে মাদকের আসর বন্ধ করায় সাংবাদিকের নামে থানায় অভিযোগ

লালপুরে মাদকের আসর বন্ধ করায় সাংবাদিকের নামে থানায় অভিযোগ  লালপুর (নাটোর) প্রতিনিধি; নাটোরের লালপুরে আম বাগানে মাদক ও জুয়ার আসর বন্ধ করে দেওয়ায় মাদকসেবীরা ওই বাগান মালিককের উপর হামলা চালিয়েছে। পরে মাদকসেবীদের ধাওয়া দেয় গ্রামবাসী। এঘটনায় দৈনিক যুগান্তরের লালপুর প্রতিনিধি, বাগান মালিক হাফিজুর রহমানসহ ১০ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন মাদকসেবী ও মাদকব্যবসায়ীরা। শনিবার (১৫ মার্চ) বিকালে উপজেলার বুধপাড়া গ্রামে এঘটনা ঘটে। হাফিজুর একই এলাকার মৃত আলহাজ্ব জিল্লুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার বুধপাড়া গ্রামের লালু হোসেনের ছেলে রুহুল আমিন, আমজাদ, ইয়াজুল, রাজু, আফিফ সহ বেশ কয়েকজন হাফিজুর রহমানের আম বাগানে নিয়মিত মাদক বেচাকেনা ও জুয়ার আসর বসায়। এনিয়ে একাধিকবার তাদের নিষেধ করলেও তারা কর্ণপাত করে না। শনিবারও তারা ওই বাগানে বসলে তাদের নিষেধ করা হয়। এতে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে  হামলা চালায়। এতে হাফিজুরের স্বজনরা এগিয়ে আসে এবং হাফিজুরকে উদ্ধার করে। এছাড়া এই বাগানে পূর্বেও একাধিকবার যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর