‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

তারেক জিয়ার নির্দেশ মানুষের জন্য কাজ করতে হবে কমলগঞ্জে- মহসিন মিয়া মধু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে তৃণমূলের সাধারন মানুষের সাথে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের ইফতার ও দোয়া মাহফিলে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য' ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু বলেছেন, তারেক জিয়ার নির্দেশ মানুষের পাশে থেকে মানুষের  জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। মানুষের সমস্যায় সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। বিএনপির প্রতি মানুষ আস্থা রাখতে চায়, বিএনপির জনপ্রিয়তা দেখে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সর্বস্তরের মানুষকে ভালোবাসার মাধ্যমে মানুষকে সাথে নিয়ে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে।

রোববার(১৬ মার্চ)বিকালে কমলগঞ্জে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক গোলাম রাব্বীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি(সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল বলেন, বিএনপিকে নিয়ে আগেও ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও হচ্ছে, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মতো আমাদেরকে জনকল্যাণকর কাজের মাধ্যমে জনগণের কাছে পৌছাতে হবে। 

আলোচনাসভা ও ইফতার মাহফিলে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল, কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো.শফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী শহিদ, জেলা যুবদলের সদস্য আবু জলিল জুনেদ, উপজেলা যুবদল নেতা আব্দুল মোহিত চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ রুমন আলী, ছাত্রদল নেতা ভূইয়া রাজন রেজা প্রমূখ।

এছাড়া শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ন আহ্বায়ক তারেক খন্দকার, আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম, মোবারক হোসেন, পৌর বিএনপি'র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ সেলিম মিয়া, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিল্লাদ হোসেন মিরাশদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, আহবায়ক কমিটির সদস্য টিটু দাস সহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সর্বস্তরের প্রায় তিন হাজার মানুষ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। 

ইফতার ও দোয়া মাহফিলে দেশের কল্যাণ, খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক জিয়ার সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


Tag
আরও খবর