সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

কাদের মির্জার খুনের রাজনীতির শিকার সাংবাদিক মুজাক্কির: বিএনপি নেতা ফখরুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বলেছেন, সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির কাদের মির্জার খুনের রাজনীতির শিকার হয়েছেন। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

শনিবার সন্ধ্যার আগে উপজেলার চরফকিরা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও ব্যারিস্টার মওদুদ আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফখরুল ইসলাম বলেন, “ওবায়দুল কাদের ও তার ভাই কাদের মির্জা কোম্পানীগঞ্জকে এক সময় সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। এখানে খুন, গুম, নির্যাতন চালানো হয়েছে, যা অনেকটা ফিলিস্তিনের গাজার মতো ছিল। আমরা এসবের অবসান চাই এবং মুজাক্কির হত্যার সঠিক বিচার চাই।”

তিনি আরও বলেন, “যারা দলের দুঃসময়ে মামলা-হামলার শিকার হয়নি, এখন তারাই মায়াকান্না করছে। আমরা তাদের চিনি। যারা বিএনপির নাম বিক্রি করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, চাকরির বানিজ্য করছে, তারা আওয়ামী লীগের লুটেরাদের চেয়ে আলাদা কিছু নয়। স্বৈরাচারীরা যা করেছে, কাদের মির্জারা যা করেছে, আমাদের দলের কেউ যেন তা না করে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, বিএনপি নেতা একরামুল হক মিলন মেম্বার, হারুনুর রশীদ ভূঁইয়া, যুবদল নেতা মেহেদী হাসান টিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের মাধ্যমে প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ ও খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মোনাজাত করা হয়। এরপর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও খবর