চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

জয়পুরহাটে দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  

পত্রিকাটির জয়পুরহাট জেলা প্রতিনিধি শামীম কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।  

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ প্রতিদিন বস্তুনিষ্ঠ সংবাদ, পত্রিকার স্বল্পমূল্য এবং লেখার গুণগত মানের দিক দিয়ে দেশের সকল সংবাদপত্রকে ছাড়িয়ে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেন, দীর্ঘ সময়ে সংবাদপত্রের জগতে শীর্ষস্থান ধরে রাখাই প্রমাণ করে এ পত্রিকা সফল। সবার হৃদয়ে এখন বাংলাদেশ প্রতিদিন নামক একটি পত্রিকা। এ পত্রিকার সাফল্য কামনা করি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম,মিজানুর রহমান,মাহবুবুল হক,  জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা জামায়াতের  সহকারি সেক্রেটারী হাসিবুল আলম লিটন, জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মাশরেকুল আলম। 


আরও খবর