অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

পাঁচবিবিতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার


জয়পুরহাটের পাঁচবিবিতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মাফিজুর রহমানকে  পাঁচবিবি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন।

১৪ মার্চ (শুক্রবার) অনেক প্রচেষ্ঠার পর পাঁচবিবি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহিদ হাসান সঙ্গীয় ফোর্স সহ তাকে ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতাকৃত আসামী মোঃ মাফিজুর রহমান উপজেলার নন্দইল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

আসামী মাফিজুর রহমান মামলার রায় হওয়ার পর থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই)  মোঃ জাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ ১৪ মার্চ (শুক্রবার) ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মগবাজার এলাকা থেকে উক্ত সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেন ।

আসামী মাফিজুর রহমান পাঁচবিবি থানার মামলা নং-৪৯, তারিখ-২৫/০৯/২০খ্রিঃ, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ৮(গ) মামলায় ১০ বছরের সাজা + ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছর সাজা প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।


এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলাম জানান,আসামী মাফিজুর রহমান সাজা হওয়ার পর থেকে পলাতক ছিলেন অনেক প্রচেষ্ঠার পর তাকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর