বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গার পরিস্থিতি দেখতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।


শুক্রবার (১৪ মার্চ) উখিয়ায় শরণার্থী শিবিরে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।



শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, প্রতি বছর রমজানে জাতিসংঘ মহাসচিব মুসলিমদের সঙ্গে ইফতার করেন। এবার সেই সৌভাগ্য হয়েছে বাংলাদেশের।



শুক্রবার দুপুর ১২টা ৪৮ মিনিটে জাতিসংঘ মহাসচিব ও ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম তাদের স্বাগত জানান।


সমুদ্র সৈকত ভ্রমণ

বেলা ২টা ১২ মিনিটে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে পৌঁছে লার্নিং সেন্টার পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। সেখানে তিনি রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলেন এবং সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র ঘুরে দেখেন। রোহিঙ্গা শিশুরা তার সঙ্গে ছবি তোলে এবং মুহূর্তগুলো স্মরণীয় করে রাখে।


Tag
আরও খবর