‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কমলগঞ্জে একতা সমাজ কল্যাণ পরিষদের ইফতার সামগ্রী পেয়ে খুশি শতাধিক পরিবার

মৌলভীবাজারের কমলগঞ্জে একতা সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে ১২ রমজান (১৩ মার্চ) সকালে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে শতাধিক অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইফতার সামগ্রী প্যাকেটে ২ কেজি ছোলা বুট, ১ কেজি খেজুর, ১ কেজি মুশুরি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি মুড়ি এবং ১ কেজি পেঁয়াজ ছিল বলে জানা যায়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতা সমাজ কল্যাণ পরিষদ কমলগঞ্জের সভাপতি হিফজুর রহমান ফাহাদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মোহিন মিয়া।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা এ এম জুয়েল।

এসময় বক্তবে তিনি বলেন, কমলগঞ্জের একঝাঁক তারুণ্যের সংগঠন একতা সমাজ কল্যাণ পরিষদ। শুধু প্রতি বছর রমজানে গরিব-দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মধ্যেই এই সংগঠনের কাজ সীমাবদ্ধ নয়। বছরজুড়েই একতা সংগঠনের দ্বীনি এবং সামাজিক নানা ধরণের কার্যক্রম চোখে পড়ে।

সভাপতির বক্তব্যে, সংগঠনের সভাপতি হিফজুর রহমান ফাহাদ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে ২০২১ সালে ৯ আগস্ট একতা সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি সংগঠনটি মানবকল্যাণসহ সামাজিক নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। আগামীদিনও ইফতার সামগ্রীসহ বিভিন্ন দ্বীনি ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

দেশ এবং প্রবাস থেকে যারা যেভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের সভাপতি হিফজুর রহমান ফাহাদ ও সাধারণ সম্পাদক মো. মোহিন মিয়া।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একতা সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর