*উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল!

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও বিশিষ্ট সুধীজনদের সম্মানে শহরের উপজেলা মোড় সংলগ্ন দিশা টাওয়ারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জি এম তাওহীদ আনোয়ার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা মোঃ শোয়াইব আহমাদ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র সহ-সভাপতি ডাঃ মাওলানা দেওয়ান আব্দুল খালেক, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম, সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দীন জোয়ার্দার, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মোঃ সিরাজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, সেক্রেটারি হাফেজ মোঃ আরিফুল ইসলাম।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর গোলাম মাওলা (দাওয়াহ), প্রফেসর ডক্টর জাকির হোসেন (টিএসসি), প্রফেসর রফিকুল ইসলাম, প্রফেসর সৈয়দ মাকসুদুর রহমান।

কুষ্টিয়া জর্জ কোর্টের‌ পিপি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম, জিপি অ্যাডভোকেট মাহতাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম শাতিল মাহমুদ।

ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য ইসমাইল হোসেন রাহাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মোঃ নাহিদ হাসান, কুষ্টিয়া জেলা আহ্বায়ক মোঃ হাসিবুর রহমান, হুফফাজুল কুরআন এর জেলা সভাপতি হাফেজ মাওলানা আবু সুফিয়ান।

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, চেম্বার অব কমার্সের পরিচালক শাকিল মাহমুদ, জনাব মুরাদ চৌধুরী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শ্রমিক নেতা, জেলার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

উক্ত ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনার পাশাপাশি সৌহার্দ্যের সম্পর্কে অটল থেকে দেশকে একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর