অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে হামিদী ভবন কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলখলীল কুরআন শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত হামিদী ভবন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার শ্রীমঙ্গল শহরস্থ হামিদী ভবনে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও  শুভাকাঙ্খীদের নিয়ে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

খলীফায়ে ফেদায়ে ইসলাম রাহিমাহুল্লাহ শায়খ মাওলানা আব্দুর রউফ-এর সভাপতিত্বে ও হামিদী ভবন কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আলখলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের-এর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় অংশগ্রহণ করেন আলখলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জামিয়া বরুণার সদরুল মুদাররিসীন মাওলানা রশীদ আহমদ হামিদী, জামিয়া বরুণার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান মক্কী, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক প্যানেল মেয়র-২ ও ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর এমএ সালাম,সাবেক কাউন্সিলর জনাব সাঈদ আহমদ,দারুস সুন্নাহ বালিকা মাদরাসা শ্রীমঙ্গলের মুহতামিম মুফতী মনির উদ্দিন, শ্রীমঙ্গল আশিদ্রোন মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল মালিক বাহুবলী, দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ, শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সালাহ উদ্দীন দুলাল, জামিয়া বরুণার মুহাদ্দিস মাওলানা ইমদাদ উল্লাহ খান, মুফতী মুহাম্মদ ইউসুফ কাসেমী।হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসগর হোসাইন,

আল-খলীল বোর্ডের কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা আনহার উদ্দিন,শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো: এহসানুল হক, দৈনিক ইনকিলাব শ্রীমঙ্গল প্রতিনিধি মো: আনোয়ার হোসেন জসিম।

উক্ত ইফতার মাহফিলে আরো অংশগ্রহণ করেন, শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কাইয়ুম, ডা:কামাল হোসেন চৌধুরী,আলহাজ্ব হানিফ চৌধুরী,   জামিয়া রশীদিয়া শ্রীমঙ্গলের প্রিন্সিপাল হাফিজ মাওলানা শাহীনুর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইসমাইল হোসাইন,বিশিষ্ট ব্যবসায়ী আরিফুর রহমান,লুৎফুল হক লোকমান, হামিদী ভবন কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক কারী ফাহিম রাব্বানী, মো: মাসুদ রানা প্রমুখ।

শ্রীমঙ্গল শহর ও শহরতলীর প্রায় ৩ শতাধিক মানুষের অংশগ্রহণে সুষ্ঠুভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

Tag
আরও খবর