শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নিখোঁজ, থানায় স্বামীর অভিযোগ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর আশ্রয়ন প্রকল্পের বসতঘর থেকে নিখোঁজ হয়েছেন অন্তঃসত্ত্বা রুনা বেগম। এ বিষয়ে তার স্বামী শহিদুল মণ্ডল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শহিদুল পেশায় রাজমিস্ত্রি। নির্মাণকাজের জন্য স্ত্রীকে নিয়ে ছয় মাস ধরে সেখানে বসবাস করছিলেন। ২০২৩ সালের ১৪ জুলাই তিনি ফরিদপুরের মৃগী কানাইপুর গ্রামের সৌদি প্রবাসী রুনাকে বিয়ে করেন।

শহিদুলের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার পর রুনার মা, বোন ও বোনের জামাইয়ের প্ররোচনায় তিনি ছয় মাসের ভ্রূণ নষ্ট করেন। এ ঘটনায় শহিদুল ফরিদপুর আদালতে মামলা করেন, যা এখনো চলমান। পরে স্থানীয়ভাবে মীমাংসা হলে তারা আবার একসঙ্গে থাকতে শুরু করেন।

শহিদুল জানান, রুনা সৌদি যাওয়ার জন্য যোগাযোগ করছিলেন। বিষয়টি বুঝতে পেরে তিনি পুনরায় সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে রুনা তিন মাসের অন্তঃসত্ত্বা। ১৪ ফেব্রুয়ারি শহিদুল কাজে গেলে, বাসা ফাঁকা করে নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিয়ে পালিয়ে যান রুনা।

শহিদুলের দাবি, রুনার পরিবার তাকে লুকিয়ে রেখেছে এবং বিদেশ পাঠানোর পরিকল্পনা করছে।

এদিকে, রুনার বাবা ছবেদ মোল্লা বলেন, শহিদুল প্রতারক। আমার কাছ থেকে ২৫ লাখ টাকা নিয়েছে, ঘর করে দিয়েছি। এখন মেয়ে গুম করে নাটক সাজাচ্ছে।

নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দীন মোল্লা জানান, অভিযোগ তদন্তাধীন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর