শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচ সফল প্রতিবন্ধী নারীকে সম্মাননা প্রদান

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচ সফল প্রতিবন্ধী নারীকে সম্মাননা প্রদান

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ ‌ অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন " এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংগঠনের কারিগরী সহায়তায় বৃহস্পতিবার(১৩ মার্চ) সকাল ১১টায় নিজস্ব কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল পাঁচজন প্রতিবন্ধী নারীকে বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
ডাবলুডিডিএফের আয়োজনে ও আইডাবলু আর এ্এম এশিয়া প্যাসেফিকের সহায়তায় দিবসটি উপলক্ষে র‍্যালি,আলোচনাসভা,সফল প্রতিবন্ধীনারীদের সম্মাননা প্রদান সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারীর অধিকার ও প্রতিবন্ধী নারীদের অন্তর্ভুক্তির দাবিতে  জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সভাপতি প্রতিবন্ধী মাছুরা খাতুন সুমির সভাপতিত্বে ও সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব।  আলোচনাসভা শেষে পাঁচ জন প্রতিবন্ধী নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন পর্যায়ে  কুলসুম খাতুন, শিক্ষা ও জ্ঞান বিস্তার পর্যায়ে সুধা রানী মন্ডল, অর্থনৈতিক স্বনির্ভরতায় জেসমিন খাতুন, সংগ্রামী শিক্ষার্থী পর্যায়ে একাদশী মন্ডল ও সামাজিক উন্নয়ন ও অংশগ্রহণ পর্যায়ে  মাসুমা আক্তারকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার কারিগরী সহায়তায় আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালি।    

 
 

Tag
আরও খবর