হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ইসলামপুরে নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি


জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিষেবা হস্তান্তর না করার দাবিতে জামালপুরের ইসলামপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা। এ কর্মসূচির কারণে নির্ধারিত সময়ের জন্য উপজেলা নির্বাচন অফিসের সব কার্যক্রম বন্ধ ছিল।


আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে দুই ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়।


বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে ওই কর্মসূচি পালন করা হয়। 


মানববন্ধনে 'রক্তে গড়া এনআইডি কোথাও নিতে দিবো না', 'ইসি'র অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি', ১৩ কোটি ভোটারের ডাটাবেজ ইসির অধীনে নিরাপদ' ইত্যাদি স্লোগান লেখা সংবলিত ফেস্টুন প্রদর্শন করেন কর্মসূচি পালনকারীরা।



এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান হোসেন চৌধুরী, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেইনটেইনেন্স অপারেটর মো. মমিনুর ইসলাম এবং ডাটা এন্ট্রি অপারেটর আবিদা রহমান মিম।


উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান হোসেন চৌধুরী বলেন, 'জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানন্তরের বিষয়টি কূট পরিকল্পনারই অংশ। নির্বাচন কমিশন থেকে এনআইডির পরিষেবা সরিয়ে নতুন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে আমরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছি। দাবি না মানা হলে আমরা কেন্দ্র ঘোষিত পরবর্তী কর্মসূচিতে অংশ নেব।’


আরও খবর