সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

বেগমগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বেগমগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট



বেগমগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট


বেগমগঞ্জ উপজেলায় ১৩ নম্বর রসুলপুর ইউনিয়ন ২ ওয়ার্ডে গভীর রাতে  দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

এ সময় ডাকাতদের হামলায় গৃহবধূ ও তার দুই সন্তান আহত হয়েছেন। 


সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার রসুলপুর  ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃতঃ আব্দুল সোবানের ছেলে মোস্তফা সোহাগের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায় রাতের অন্ধকারে মুখোশধারী

তিন থেকে চার জনের একদল ডাকাত প্রথমে বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ১ ঘণ্টার মতো ঘর তলাশি করে নগদ ১ লক্ষ  টাকা, তিন ভরি স্বর্ণালংকার, দেড় হাজার সৌদি রিয়াল, দুইটি মোবাইল ফোনসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে।


গৃহবধূ পারভিন আক্তার বলেন , ডাকাত দল দরজা ভেঙে আমার ঘরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা দিতে বলে। আমি আপত্তি করলে আমাকে মারধর করা হয়।


২ নম্বর ওয়ার্ডের বাবুল মেম্বার বলেন, এই ধরনের দুর্ধর্ষ ডাকাতি গতি ৫০ বছরেও কখনোই এই এলাকাতে ঘটেনি, 

বিষয়টি অনেক দুঃখজনক। দ্রুত অপরাধীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার কথা বলেন। তিনি আরো বলেন আমাদের এলাকাতে যেন পুলিশের ট্রল বৃদ্ধি করার জন্য এই দাবি জানান। 


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘‘ডাকাতির ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।’’এর মধ্যে একটি মামলা রুজ হয়েছে, অতি শীঘ্রই আমরা আসামিদের গ্রেফতার চেষ্টা করছি।

আরও খবর