কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে'

নোয়াখালীতে দেশব্যাপী নারী-শিশু ধর্ষণসহ সহিংসতার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন


দেশব্যাপী নারী-শিশু ধর্ষণসহ সকল সহিংসতার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ হয়েছে। এ সময় ধর্ষণকারীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

বুধবার (১২মাচ) সকাল সাড়ে ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন-সমাবেশে অংশ নেন, সামাজিক উন্নয়ন সংগঠন এসএইচবিও, ড্রিম লাইট অব হল্পে সন্টোর, চৌমুহনী ব্লাড ফাউন্ডশেন, কুহক সমাজকল্যাণ সাইবার অর্গানাইজেশন, মানবিক ব্লাড ফাউন্ডশেন, বন্ধুমহল ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, টিম অব ভলান্টিয়ার প্রথম আলো বন্ধুসভা, আলোর দিগন্ত মানবকল্যান সংগঠন, ফেরারি নেটওয়ার্ক, নোয়াখালী ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি, এবি ব্লাড অর্গানাইজেশন এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, এসএইচবিওর পরিচালক ফাহিদা সুলতানা, ফেরারি নেটওয়ার্ক এর সভাপতি আকলিমা খানম, ড্রিম লাইট অব হেল্প সেন্টারের পরিচালক আবুল বাশার সিয়াম, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি টি.আই সুজনসহ অনেকে।

বক্তারা বলেন, পুরো দেশের মানুষ আজ ফুঁসে ওঠেছে। কারণ ঘুমে-নির্ঘুমে, ঘরে কিংবা বাহিরে হিজাব-বোরখা পরেও নারীরা নিস্তার পাচ্ছে না। পুরো দেশ যে ধর্ষকে ছেয়ে গেছে। ঘরে-বাহিরে কোথাও আজ নারী নিরাপদ নয়। আপন-পর সবাই যেন ধর্ষক। নারীরা আজ আতংকগ্রস্ত। দেশজুড়ে নারী-শিশু নির্যাতন বেড়েই চলছে। যেখানে ২ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা নারী কেউ নিরাপদ নয়।

বক্তারা সারা দেশে ধর্ষণ এবং নারী-শিশুর প্রতি সকল প্রকার সহিংসতার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এমন লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য দ্রুত সময়ের মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ মৃত্যুদন্ড নিশ্চিতের দাবী জানান। একই সঙ্গে দেশজুড়ে সহিংসতা বন্ধে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান।

আরও খবর




6adb2d45780ba-231026034749.webp
ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি

২২ ঘন্টা ৪৪ মিনিট আগে