শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

নড়িয়ায় নসিমনের সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ নয়াকান্দি এলাকায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১২ মার্চ) বেলা পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রতন কুমার ঘোষ (বয়স উল্লেখ নেই), যিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া গ্রামের চিত্তরঞ্জন ঘোষের পুত্র। তিনি ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল-এর সিনিয়র মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে নড়িয়ায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নিয়মিত কাজের অংশ হিসেবে রতন কুমার ঘোষ মোটর সাইকেলযোগে উপজেলার গোলার বাজার থেকে নড়িয়ার দিকে যাচ্ছিলেন। চাকধ নয়াকান্দি এলাকায় পৌঁছালে তিনি নসিমনটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোর চাপে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর অটো চালক সোহেল নিজেই আহত রতন কুমার ঘোষকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, আমরা এমন একটি ঘটনার খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag
আরও খবর