শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগর নকিপুর রাধা গোবিন্দ মন্দিরে শ্রীকৃষ্ণের মুর্তি চুরি

শ্যামনগর নকিপুর রাধা গোবিন্দ মন্দিরে শ্রীকৃষ্ণের মুর্তি চুরি

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নকিপুর ব্রাক্ষ্মপাড়া রাধাগোবিন্দ মন্দির থেকে পিতলের তৈরী শ্রীকৃষ্ণের দুই জোড়া মুর্তি চুরির ঘটনা ঘটেছে।
 সোমবার রাতের কোন এক সময়ে মন্দিরের প্রধান গেটসহ আরও একটি স্টিলের দরজার তালা ভেঙে অজ্ঞাত নাম পরিচয়ের ব্যক্তিরা এমন কান্ড ঘটায়। এসময় দুবৃর্ত্তরা পুঁজার কাজে ব্যবহৃত ১০ জোড়া করতাল, কয়েকটি রান্নার বড় ডেকসহ সোলার প্যানেল ও অন্যান্য মালামাল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মন্দির কমিটির সভাপতি ডাঃ অলোক কুমার মুখার্জী জানান সোমবার সকালে মন্দির পরিস্কার করতে যান মন্দিরের সেবায়েত মালতি রানী। এসময় মন্দিরের পরপর দু’টি গেটের তালা ভাঙা দেখে ভিতরে ঢুকে চুরির বিষয়টি বুঝতে পারেন। একপর্যায়ে খবর পেয়ে তিনিসহ স্থানীয়রা মন্দিরে পৌছানোর পর পুলিশও সেখানে যায়।

ডাঃ অলোক মুখার্জী আরও জানান প্রায় ৫৫ বছর ধরে তারা উক্ত মন্দির পরিচালনা করছেন। কোনদিন কোন সমস্যা না হওয়ায় তারা সেখানে নিরাপত্তাকর্মীসহ সিসি ক্যামেরা যুক্ত করার প্রয়োজনীতা মনে করেনি। দুই জোড়া পিতলের তৈরী মুর্তির মুল্য প্রায় ৭০ হাজার এবং পুঁজার কাজে ব্যবহৃত অপরাপর সরঞ্জামের মুল্য ৩০ হাজারের অধিক হবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌছে যান। এসময় মন্দিরের মধ্যে দুবৃর্ত্তদের ব্যবহৃত একটি মিসঅক পাওয়া গেছে। তদন্ত চলছে জানিয়ে তিনি আরও জানান লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

ছবি- শ্যামনগর নকিপুর রাধাগোবিন্দ মন্দিরে চুরির স্থান।  


Tag
আরও খবর