‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজার সরকারি কলেজে মানববন্ধন ও বিক্ষোভ

আছিয়ার ধর্ষণকারীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে : সমাবেশে বক্তারা


দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ বন্ধ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজার সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের প্রাক্তন শিক্ষার্থী মাহমুদ আহমেদ, অ্যাকাউন্টিং বিভাগের ছাত্র ফারাবি আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজিব সুত্রধর, জ্যোতিষ মোহন্ত, নাজমা বেগম, শাকিলা আক্তার এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের নাফিসা আক্তার। সমাবেবেশ শুরুর আগে এবং শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করেন। 

মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেছেন,  উপদেষ্টারা নারী, শিশু ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। সারাদেশেই শিশু ও নারী ধর্ষণ বেড়েছে। আমরা আছিয়ার ধর্ষণকারীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এছাড়া

ধর্ষণরোধে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান পাশ করে দ্রুত কার্যকর করতে হবে।

Tag
আরও খবর