যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

জালালাবাদ পত্রিকার সেরা প্রতিনিধি নির্বাচিত হলেন সাংবাদিক আব্দুর রব

সিলেটের জনপ্রিয়  পত্রিকা দৈনিক জালালাবাদ-এর বিভাগের মধ্যে সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা প্রতিনিধি ও বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব। বিভিন্ন সময় নানা অনিয়ম, দুর্নীতি, সমস্যা-সম্ভাবনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে তিনি সেরা সাংবাদিকের মর্যাদা লাভ করেছেন। শুক্রবার (৭ই মার্চ) বিকালে দৈনিক জালালাবাদ-এর প্রতিনিধি সম্মেলনে আব্দুর রবের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।  


সিলেট নগরীর বারুতখানা পয়েন্টস্থ ফুড প্যারাডাইস পার্টি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান প্রমুখ। 


উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই দৈনিক জালালাবাদ পত্রিকার বড়লেখা প্রতিনিধি হিসেবে কাজ করছেন সিনিয়র সাংবাদিক আব্দুর রব। প্রায় প্রতিদিনই আব্দুর রবের পাঠানো বড়লেখার আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সংবাদ জালালাবাদ পত্রিকায় প্রকাশিত হচ্ছে। বিশেষ করে বড়লেখার বিভিন্ন অমিয়ম, দুর্নীতি, সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে তিনি ধারাবাহিকভাবে প্রতিবেদন করেছেন। এসব সংবাদ জালালাবাদে প্রকাশের পর সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হয়েছে, টনক নড়েছে। অনেক সময় বিভিন্ন সমস্যা দূর হয়েছে। অনিয়ম-দুর্নীতি কমেছে। অনেক ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। এতে বড়লেখা উপজেলায় জালালাবাদ পত্রিকার পাঠকপ্রিয়তা ও আস্থা বেড়েছে। 

 

সাংবাদিক আব্দুর রব ১৯৯১ সালে আজকের কাগজের বড়লেখা প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে তিনি দেশের  প্রথমসারির জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার বড়লেখা প্রতিনিধি হিসাবে সুনামের সঙ্গে কাজ করছেন। এছাড়া বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত ছিলেন। দীর্ঘ প্রায় এক যুগ দক্ষিণভাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী এনসিএম উচ্চ বিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি এনসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সিনিয়র এই সাংবাদিক বিভিন্ন সময় পুরস্কারও পেয়েছেন। 


এদিকে সিনিয়র সাংবাদিক আব্দুর রব জালালাবাদের বিভাগের সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও খবর






6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

২০ ঘন্টা ১৪ মিনিট আগে