সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলে মানুষের শান্তি প্রতিষ্ঠা হবে


বাংলাদেশ জামায়াতে ইসলামী মজলিসে সূরার সদস্য, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলে মানুষের শান্তি প্রতিষ্ঠা হবে। আমরা সবাই মোত্তাকি হওয়ার চেষ্ঠা করি। বাংলার ভু-খন্ডে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। যাতে করে এখানে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে। তিনি বলেন, আমরা দীর্ঘদিন পরে মিলনমেলা ও ইফতার মাহফিলে শরীক হতে পারলাম। রোজার ব্যাপারে আমার কথা বলার নেই। এটা তাকওয়ার মাস। আমরা তাকওয়া অর্জন করব। কোরআন এমন একটি কিতাব এটার মধ্যে কোন সন্দেহ নেই। সেটা হেদায়েতের প্রতীক। মোত্তাকিদের হাসরের দিন আমি মেহমান হিসেবে উপস্থিত হব।

তিনি রোববার (৯ মার্চ) বিশ্বনাথ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি কমিউনিটি সেন্টারে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কলা বলেন।

বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারী মতিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এ্যাসিটেন্ট সেক্রেটারী নজরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি আব্দুল মতিন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, আফ্রিকা প্রবাসী আব্দুল হান্নান, যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম, ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর আনহার আহমদ, বিশ্বনাথ পৌর জামায়াতের সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলা জামায়াতের এ্যাসিটেন্ট সেক্রেটারী মাহফুজুর রহমান বাবুল, আব্দুল মুকসিদ আক্তার, ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান, খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতের আমীর তামিম আহমদ, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ, দশঘর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাবিবুর রহমান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আহমদ রাজু, ইসলামী ছাত্র শিবির বিশ্বনাথ পৌর সভাপতি আবু তাহের, পশ্চিম শাখার সভাপতি হোসাইন আহমদ।

ইফতার পূর্ব আলোচনা সভার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাম কিবরিয়া ও ইসলামী সংগীত পরিবেশন করেন জসিম উদ্দিন কাওছার। এদিকে বিশ্বনাথ উপজেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

আরও খবর