তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

সৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-03-2025 06:42:07 pm

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দেয়। বিকেল ৩টার দিকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কলেজছাত্রীকে উদ্ধার করে।জানা গেছে, শনিবার দুপুরে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সি-বিচ এলাকায় ঘুরতে যায় ওই শিক্ষার্থী। বিচ এলাকার বেড়িবাঁধ পার হয়ে (দিদারের প্রজেক্ট) পশ্চিমে বাগানের ভেতরে সাগর পাড়ে যাওয়ার সময় চার যুবক তাকে জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়। এ সময় বখাটেরা ওই কলেজছাত্রীর বন্ধু রাকিবকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করলেও ধর্ষণকারীরা পালিয়ে যায়।


ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, ‘আমরা দু’জন গুলিয়াখালী সৈকতে ঘুরতে এসেছি। সাগরপাড়ে নামার সময় কয়েকজন মিলে আমাকে ধরে নিয়ে পাশে একটি জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। অনেক চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারিনি’।


স্থানীয় বাসিন্দা সায়েম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে কলেজছাত্রীকে উদ্ধার করি। মেয়েটি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে আমাদের জানিয়েছেন।’


সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ঘটনাটি আমরা জেনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিস্তারিত জানার পর জানানো যাবে।

আরও খবর