রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে স্ত্রীকে নিতে এসে প্রাণ গেল যুবকের

রাজবাড়ীতে স্ত্রীকে নিতে এসে প্রাণ গেল যুবকের

রাজবাড়ীতে স্ত্রীকে নিতে এসে প্রাণ গেল যুবকের



রাজবাড়ীর সদর উপজেলার নিজের স্ত্রীকে নিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাহিদুল সরদার (৩৫) নামে এক শ্রমিক। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল উপজেলার খানখানাপুর গাজীপাড়ার মো. রুস্তম সরদারের ছেলে। তিনি গোয়ালন্দ উপজেলার মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে কাজ করত।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের স্ত্রীকে এগিয়ে নিতে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে খানখানাপুর ছোট ব্রিজের দিকে আসেন জাহিদুল। তিনি খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুত্বর আহত হন জাহিদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, ‘সাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে জাহিদুল মারা গেছে। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজনও আহত হয়েছেন। দুর্ঘটনার পর তারা মোটরসাইকেল ঘুরিয়ে ফরিদপুরের দিকে চলে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




আরও খবর