রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল নাশকতার আশঙ্কায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ইসলামপুরে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় ইউএনওর জিডি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাত ঘটানোরও দাবি শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর গণমিছিল ইসলামপুরে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সহায়তা পেলেন গ্রাহক শাবানার নমিনী পোরশায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ওঝার কাছে নিয়ে সময়ক্ষেপণের অভিযোগ, সচেতনতার আহ্বান চিকিৎসকদের বানিয়াচংয়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন:সভাপতি- আবু তাহের, সেক্রেটারি-মুকুল কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, পিতাকে অর্থদণ্ড কলারোয়া সীমান্তে ভারতীয় ঔষধ উদ্ধার উলিপুরে নিরাশির পাথারে সড়কের পাশ থেকে ড্রাইভারের লাশ উদ্ধার উদ্ধার অভিযানের পর মিলল নিখোঁজ জেলের দেহ আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত - ১ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা সার্টিফিকেট নয়, মানুষের প্রতি ভালোবাসাই প্রকৃত নেতৃত্বের অলংকার'—অ্যাডভোকেট জসিম উদ্দিন জাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ৩৮ পরিবারে আর্থিক সহায়তা প্রণোদনার বীজ বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহে বাধা ও সাংবাদিককে হত্যার হুমকি কক্সবাজারে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ একাধিক থানায় ৬ মামলার আসামীসহ ২ মা/দ/ক কারবারি আটক।

নোয়াখালীতে নারী দিবসে মানববন্ধন

নোয়াখালীতে নারী দিবসে মানববন্ধন



নোয়াখালীতে নারী দিবস, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দ্রুত কার্যকর দাবিতে মানববন্ধন


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন, সমাবেশে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।


শনিবার (৮ মার্চ ) সকালে নোয়াখালী টাউন হলের মোড়ে জেলা শহরের প্রধান সড়কে নোয়াখালী নারী অধিকার জোট এ মানববন্ধন, সমাবেশ আয়োজন করে।  

মানববন্ধনে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নারী ও শিশু ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যাকান্ডের ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। এ সময় ঘরে, বাইরে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, যানবাহনে সর্বত্র নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে মন্তব্য করে নারী ও শিশুদের নিরাপত্তা দিতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করে এর কঠোর সমালোচনা করা হয়।


সমাবেশে ২০২২ সালে নোয়াখালী জেলা শহরের লক্ষীনারায়নপুরে নিজ বাসায় ধর্ষণের পর হত্যাকান্ডের শিকার স্কুলছাত্রী তাসপিয়া আক্তার অদিতার মা স্কুল শিক্ষক রেজিয়া সুলতানা বলেন, আমার মেয়ের খুনি এখনো শাস্তি নিশ্চিত হয়নি প্রতিনিয়ত এ লজ্জা ও অপমান নিয়ে আমাকে আদালত আঙ্গিনায় ঘুরতে হচ্ছে। আমি আমার মেয়েসহ সকল নারী ও শিশুর ধর্ষক, খুনিদের দ্রুত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবি জানাচ্ছি।

সোনাপুর ডিগ্রি কলেজের শিক্ষক শাকিলা পারভীন বলেন, আমাদেরকে আর কতদিন ধর্ষকের বিচার দাবিতে এভাবে রাস্তায় দাঁড়াতে হবে। ধর্ষক, খুনিরা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে বলেই একের পর এক এসব ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।


অবসরপ্রাপ্ত শিক্ষক সাহেদা পারভীন বলেন, আজকে স্বাধীন দেশে ঘরে-বাইরে, কর্মস্থলে, যানবাহনে একের পর এক নারী ও শিশুরা ধর্ষণের শিকার।  ধর্ষণের পর নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে নারী ও শিশুদের। এসব ঘটনায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও যেন অসহায় দর্শকের ভূমিকা পালন করছে। লাখো শহীদের রক্ত আর দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়ে আমরা এমন বাংলাদেশ চাইনি। আমরা নারী ও শিশুসহ সবার জন্য নিরাপদ বাংলাদেশ দেখতে চাই।


নোয়াখালী নারী অধিকার জোটের আহবায়ক রৌশন আক্তার লাকি বলেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নারী, পুরুষ সবাইকে একযোগে ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোন বিকল্প নেই। এভাবে চলতে দেওয়া যায়না, এমন ভয় আতংকের জনপদ আমরা চাই না। আমরা বাঁচার মতো বাঁচতে চাই। সমাবেশে অন্যান্য বক্তাগণ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবি জানান।


এর আগে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে নারী অধিকার জোটের ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা জজ আদালত সড়ক প্রদক্ষিণ করে প্রধান সড়কে পৌঁছে মানববন্ধন রচনা করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ছাড়াও শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকাল ১১টায় নোয়াখালী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা সহিদ উদ্দিন ইস্কান্দার কচি কনভেনশন হলে বেসরকারি উন্নয়ন সংস্থা এনআরডিএস ও এসডিজি অ্যাকশন এলায়েন্স আলোচনা সভা আয়োজন করে।


এনআরডিএস এর প্রধান নির্বাহী আব্দুল আউয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচ শিল্পী গোষ্ঠীর নোয়াখালী জেলা সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন অ্যাডভোকেট, সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, নোয়াখালী নারী অধিকার জোটের আহবায়ক রৌশন আক্তার লাকি প্রমুখ।


আলোচনা সভায় বক্তাগণ দেশব্যাপী হত্যা, ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আরও খবর