সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

কোম্পানীগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল


নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন পারভেজের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে তার অনুসারীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। 

শুক্রবার বিকেল ৪টায় সিরাজপুর ইউনিয়ন যুবদল এবং বসুরহাট পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মিছিলটি জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব আবদুর রহিম মাসুদ। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় পারভেজ ভাইয়ের বিরুদ্ধে ২১টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর দেশে ফিরে আসতেই তাকে আবারও ষড়যন্ত্রের মাধ্যমে মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি।” 

সমাবেশে সিরাজপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা সাজেদুল হক সালমান আরও বলেন, “সরকার পতনের পরও যদি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে, তবে আমরা আন্দোলন চালিয়ে যাবো।”

বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুবদল নেতা পারভেজসহ দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসার নীলনকশা চলছে। তারা আরও ঘোষণা করেন, যতদিন না এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করা হয়, ততদিন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।
আরও খবর