জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে প্রকাশ্যে মেম্বারকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা

লালপুরে প্রকাশ্যে মেম্বারকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা আবু তালেব, লালপুর(নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে স্থানীয় ইউপি মেম্বারকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মুজাহার আলী (৪৫) দুর্বৃত্তদের গুলির লক্ষ্যবস্তু হলেও ভাগ্যক্রমে রক্ষা পান। তিনি মৃত বাহাউদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর সরকার (৫৬) জানান, "দুইটি মোটরসাইকেলে ছয়জন লোক এসে মুজাহার মেম্বারের বাড়ির সামনে থামে। এরপর তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তখন মুজাহার বাঁচাও-বাঁচাও বলে চিৎকার করলে আমি দৌড়ে যাই এবং একটি মোটরসাইকেল ধরে ফেলতে চেষ্টা করি। কিন্তু ধাক্কা খেয়ে পড়ে যাই। পরে সেই মোটরসাইকেল থেকে তিনজন নেমে পালিয়ে যায়।" স্থানীয়রা জানিয়েছেন, তারা ৫-৬ রাউন্ড গুলির শব্দ শুনেছেন এবং বন্দুক হতে দেখেছেন। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, "ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের মুখে কয়েক রাউন্ড গুলির কথা শুনেছি, তবে খোঁজাখুঁজি করেও কোনো গুলির খোসা পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
Tag
আরও খবর