কে কে পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ‎মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট ‎টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সেঞ্চুরি না পাওয়ায় বউ হয়তো একটু গালি দেবে: মুমিনুল হক তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মানবতাবিরোধী কোনো অপরাধ তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী জনসচেতনতা বাড়াতে মসজিদে বক্তব্য দিলেন ইসলামপুর থানার ওসি নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি তা’মীরুল মিল্লাতের ছাত্রী ফাতেমার; পুলিশের বিরুদ্ধে উদ্ধারে ধীরগতির অভিযোগ চৌদ্দগ্রামে হত্যার মামলার পলাতক আসামি রুবেল চট্টগ্রামে র‌্যাবের হাতে গ্রেফতার দেশের রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩৫.৬১ বিলিয়ন ডলার উখিয়ায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট || তরুণদের কণ্ঠে পরিবেশ রক্ষার জোরালো আহ্বান। মনে হয় মসজিদে আর নামাজ পড়তে পারবো না, কান্না জড়িত কন্ঠে বৃদ্ধ ছিদ্দিক “দালাল নাকি পেশাজীবী: স্বাস্থ্যখাতে ওষুধ প্রতিনিধিদের বিতর্ক” শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার ৭ নম্বর ওয়ার্ডে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে আধুনিক সড়ক ও ড্রেনেজ প্রকল্পের কাজ শুরু গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত যশোরে শস্য বীমার ঘোষণা ও বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন: কৃষকদের জন্য বিশেষ প্যাকেজ শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পীরগাছায় দক্ষিণ সুখানপুকুরে ৩১ সদস্যের মাদক প্রতিরোধ কমিটি গঠন কৃষক কার্ড হতে পারে কৃষি বিপ্লবের হাতিয়ার

সাব-রেজিস্ট্রার কে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

সাব-রেজিস্ট্রার কে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

মোঃ মনোয়ার হোসেন,
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবিতে  সাব-রেজিস্ট্রার কে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

০৬ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১২.০০  ঘটিকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও  জনসাধারনের ব্যানারে সাব-রেজিস্ট্রার অফিসে টাকা নিয়ে ভুয়া দলিল এবং মহুরিদের অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচীর নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা আহবায়ক হাসিবুল হাসান সানজিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ফারজান হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জয়পুরহাট জেলার মুখ্য সংগঠক এহসান আহম্মদ নাহিদ, যুগ্ম আহবায়ক আলআমিন ফকির,যুগ্ম আহবায়ক আলিফ মন্ডল, যুগ্ম আহবায়ক মোঃ আবু ওবায়দা রাজুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিগণ।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন অনিয়ম,ঘুষ ও দুর্নীতির কথা তুলে ধরেন এবং ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।

এ বিষয়ে পাঁচবিবির সাব-রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম কামরুল হোসেন বলেন,আজকে সমন্বয়করা অতর্কিত হঠাৎ যা করলো আমি কিছু বলতে পারবো না। আমি নতুন আসছি কাউকে চিনি না। আমাকে ও আমার অফিসের কর্মচারীদেরকে  অপমান অপদস্থ করে  ছাত্ররা এজলাসে এসে যে কর্মকান্ড করলো তা সুস্থ মস্তিষ্কের না,তাদের যেসব অভিযোগ আছে তা আমাকে লিখিত দিলে আমি জেলা রেজিস্ট্রার মহোদয় কে অবগত করবো। কিন্তু তারা সেইটার কোন কর্নপাত করলো না।

এবিষয়ে জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুল বারী জানান,ছাত্রদের এমন আচরন দুঃখজনক। পাঁচবিবি সাব-রেজিস্ট্রার নতুন যোগদান করেছেন। তবে ছাত্রদের আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।

Tag
আরও খবর