শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

আলোকিত চামটা ফাউন্ডেশনে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা

পবিত্র মাহে রমজান উপলক্ষে শরিয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে সুবিধাবঞ্চিত রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে আলোকিত চামটা ফাউন্ডেশন। 

বুধবার (৫ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোকিত চামটা ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলাম, চামটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী। আলোকিত চামটা ফাউন্ডেশনের উপদেষ্টা, নুরুল ইসলাম ছৈয়াল ও আব্দুস সালাম ছৈয়াল, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, ৪৭ নং দিনারা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুসলেম উদ্দিন সরদার, চামটা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড নাম্বার আনোয়ার হোসেন খানসহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাস্টার নাসির উদ্দিন মল্লিক, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন তালহা জুবায়ের।

আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য, দানের গুরুত্ব এবং সমাজে মানবসেবার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা আলোকিত চামটা ফাউন্ডেশনের এ ধরনের জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

পরিশেষে, চামটা ইউনিয়নের ১৪৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজনে সহযোগিতা করেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রবাসী শুভাকাঙ্ক্ষীরা।

আরও খবর