প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ নড়িয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় নেই পদক্ষেপ : ছাত্রদল নেতাকে মারধরের মামলায় ৭ জনের জামিন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার অস্বাভাবিক শিক্ষক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক আশাশুনির বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা অপসারন শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানো হবে: প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলে ঢাকা সফর করতে পারেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2025 12:30:34 am


পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলে দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসতে পারেন। 


পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর ইস্যুতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকি বুধবার (৫ মার্চ) ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনসহ স্বরাষ্ট্র, সংস্কৃতি ও বাণিজ্য সচিবের সঙ্গে আলোচনা করেছেন।


কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত ৫ আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের পর ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক উষ্ণ হয়েছে। পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশ সফরের জন্য ভিসা পদ্ধতি, বাণিজ্যসহ নানান ইস্যুতে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক গত ৫ আগস্টের আগের সময়ের চেয়ে এখন সহজ হয়েছে। সামনের দিনে এই সম্পর্ক আরো সহজ করার জন্য দুইপক্ষের মধ্যেই আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর হলে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পাবে। এর আগে, বিগত ২০১২ সালে পাকিস্তানের ওই সময়ের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকা সফর করেছিলেন। এরপর পাকিস্তানের আর কোনো মন্ত্রী ঢাকা সফর করেনি।


ঢাকার পাকিস্তান হাইকমিশন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফররত পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি বুধবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র, সংস্কৃতি ও বাণিজ্য বৈঠক করেন। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো শক্তিশালি ও পর্যালোচনা করতে ঢাকায় সরকারের একাধিক জেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি। বৈঠকগুলোতে বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য, সংস্কৃতি, ভিসা এবং মানুষে মানুষে যোগাযোগসহ অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয়পক্ষ দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের সভার গুরুত্ব নিয়ে আলোচনা করেন, যেটি ২০১০ সালের পর আর হযনি। এছাড়া, যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক ২০০৫ সালে অনুষ্ঠিত হয়, এরপর আর ওই বৈঠক হয়নি। উভয়পক্ষই বাণিজ্য বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি কমাতে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেন। তারা পর্যটন, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, রোহিঙ্গাদের সমস্যা এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় ভ্রমণ সহজ করার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বাণিজ্য সচিব মাহবুবুর রজমানের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব। তারা দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যকে স্বীকৃতি দিয়ে সামনের দিকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রগুলো খতিয়ে দেখার বিষয়ে আলোচনা করেন। সংস্কৃতি সচিবের সঙ্গে সাক্ষাত করে দ্বিপক্ষীয় সংস্কৃতি বিষয়ক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব। যার মধ্যে- সংগীত, সিনেমা, নাটক, দুই দেশের তরুণদের মধ্যে সংযোগ এবং মানুষে মানুষে যোগাযোগ নিয়ে আলোচনা করেন। উভয়ই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন।

আরও খবর