হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

পাঁচবিবিতে হত্যা মামলার পলাতক ৩ আসামী গ্রেফতার



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবিতে হত্যা মামলার পলাতক আসামীদের গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম বলেন,মোছা: আয়শা ছিদ্দিকা গত ইং ৩০/০১/২০২৫ তারিখে বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলার পর থেকে আসামীগন পলাতক ছিলেন।দীর্ঘ প্রচেষ্ঠার পর ৫ মার্চ (বুধবার)  রাত্রি আনুমানিক ০১.০০ ঘটিকায় বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন বেতগাড়ী  বাইপাস মোর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ আয়নাল ইসলাম, মোঃ আল আমিন ও  মোঃ শহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ জহুরা বেগম।

মামলার সুত্রে জানা যায় আসামীদের সাথে  দীর্ঘদিন যাবৎ বাদীর বাবা সাইদুল ইসলামের সাথে ভাইদের জমিজমা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলিতেছে । এরই ধারাবাহিকতায় গত ২৯/০১/২০২৫  তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকায় আসামীরা বাদীর বাবার পৈতৃক সম্পত্তিতে আইল দিয়ে আসে। উক্ত আইল দেওয়াকে কেন্দ্র করে একই তারিখ বিকেল ০৫.৩০ ঘটিকার সময় বাদীর বাবার বসতবাড়ীতে আসে এবং আসামীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামিরা ধারালো দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা করে এবং এক পর্যায়ে সাইদুল ইসলাম কে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে মাথা কেটে রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় সে মারার যায়।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন,এবিষয়ে  থানায় একটি হত্যা মামলা দায়ের হয় মামলার পর থেকে আসামীগণ পলাতক ছিলেন এমতবস্থায়  দীর্ঘ প্রচেষ্ঠার পর ৫ মার্চ (বুধবার) রাত্রি আনুমানিক ০১.০০ ঘটিকায় বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন বেতগাড়ী  বাইপাস মোর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

Tag
আরও খবর