জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগতার উদ্বোধন।

সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগতার উদ্বোধন।

বুধবার ( ৫ মার্চ) সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫। 

জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। 

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নুরে এলাহী,প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, বিসিবির জেলা কোচ আব্দুল্লাহ আল মামুন,জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মোঃ আলামিন সেখ, ক্রীড়া সংগঠক অধ্যাপক আব্দুল মমিন সরকার,ভিক্টোরিয়া হাই স্কুলের ক্রীড়া শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম, জাহান আরা হাই স্কুলের ক্রীড়া শিক্ষক জহুরুল ইসলাম, প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় মনিরুজ্জামান লিটন সহ আরও অনেকে।

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগতায় যে চারটি স্কুল অংশ নিচ্ছে সেগুলো হচ্ছে, সবুজ কানন স্কুল এন্ড কলেজ, জাহান আরা হাই স্কুল,বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ভিক্টোরিয়া হাই স্কুল। 

উদ্বোধনী খেলায় অংশ নিচ্ছে ভিক্টোরিয়া হাই স্কুল ও জাহান আরা হাই স্কুল। 

নির্ধারিত ৪০ ওভারের খেলায় ভিক্টোরিয়া হাই স্কুল টসে জয় লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

আম্পায়ারের দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল মামুন ও আপেল মাহমুদ। স্কোরার রহমতুল্লাহ আকাশ ও হাবিব। ধারা বর্ণনায় আব্দুল্লাহ আল মাহমুদ।

আরও খবর