শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

মোংলায় শুরু হয়েছে শতবছরের ঐতিহ্যবাহী চাঁদপাই মেছেরশাহ মেলা

পীর মেছেরশাহর মাজারে শুরু হয়েছে মেলা


দক্ষিণ বঙ্গের অন্যতম জনপ্রিয় মেলা পীর মেছের শাহের মেলা। প্রতি বছর ফাল্গুন মাসের পঞ্চম চাঁদের দিনে বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ চাঁদপাইয়ে পীর মেছের শাহের মাজারে এ মেলা অনুষ্ঠিত হয়। অনেকে এ মেলাকে আবার কুলুপশাহর মেলাও বলে থাকে।কারন এই মেলার প্রধান আকর্ষণ হলো মাজারের পীরের ভক্ত ও ফকিরদের মুখে কুলুপ নেয়ার বিরল দৃষ্টান্ত।দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাৎসরিক উরস উপলক্ষ্যে শতবর্ষী এই মেলায় যোগ দিতে আসেন ভক্তরা। আর এ অঞ্চলে তখন বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

মেলা আয়োজকরা জানান, এটি এ অঞ্চলের একমাত্র মেলা, যা ১০০ বছরেরও অধিক সময় ধরে চলে আসছে। সংস্কৃতির এ ধারাটি এখানকার মানুষদের আবেগ ও অনুভূতির সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে।এ মেলায় দোকানের সাজানে পশরারয় ঘর গৃহস্থালির প্রায় সব রকম জিনিসপত্র পাওয়া যায়। এখানে কসমেটিক্স পণ্য, শিশুদের খেলনা, বাঁশ ও বেতের জিনিসপত্র, মাটির পুতুল, কাঠ ও প্লাইউডের আসবাবপত্র পাওয়া যায়। এছাড়াও এখানে রয়েছে নানা রকমের খাবার দোকান। বিভিন্ন রকম মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন ময়রারা। বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, চড়কি প্রভৃতি।

খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে মেলায় আসা অনেকে জানান তাদের পুরনো স্মৃতির কথা ছোটবেলা থেকে অনেকে বাবার সঙ্গে এ মেলায় আসতে শুরু করেন। এবার তারা বরাবরের ন্যায় বাস যোগে ৫৫ দলে দলে এসেছেন। আরো অনেক দর্শনার্থী বলেন, এ মেলায় ধর্মবর্ণনির্বিশেষে হাজার হাজার মানুষের জমায়েত হয়। এ মেলা থেকে আমরা গৃহস্থালি জিনিসপত্রের পাশাপাশি স্টিল ও কাঠের আসবাবপত্র কিনে থাকি। স্থানীয়রা জানান প্রতিটি মানুষের জন্য সুস্থ বিনোদন প্রয়োজন। কিন্তু তা আজ খুঁজে পাওয়া যায় না। তবে মোংলায় শত বছরের পুরোনো পীর মেছের শাহ মেলাটি এখনো টিকে আছে। এটি ধরে রাখতে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

মাজারটির অন্যতম খাদেম ফকিররা বলেন, ১০০ বছরেরও বেশি সময় ধরে এখানে উরশ চলে আসছে এবং এখন সেটি কলেবরে অনেক বেশি জাঁকজমক আকার ধারণ করেছে। যোগাযোগ ব্যবস্থার কল্যাণে এখন অনেক দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে পীর মেছের শাহের মাজারে জিকির করে থাকেন। অনেকের বিশ্বাস এখানে কোনো কিছুর মানত করলে তা পূরণ হয়। মোংলা থানা প্রশাসনের কর্তব্যরতরা অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলায় সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করেছে। পুলিশের সদস্যরা শিফট ওয়ারী তাদের দায়িত্ব পালন করছেন।

আরও খবর