চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত মধুপুরের শালবনে হারিয়ে যাচ্ছে দুর্লভ চাম্বল ফল কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশি আটক রাজবাড়ীতে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস' উদযাপন আদমদীঘিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, মরদেহ ময়নাতদন্তে কারিতাস শ্রীবরদীর উদ্যোগে ঝিনাইগাতীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত রায়পুরায় গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ " প্রবাসীর দোকান ভাংচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে "

গত ১লা মার্চ একটি অনলাইন নিউজ পোর্টালে ‘প্রবাসীর দোকান ভাংচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন রুহুল আমিন মামুন,পিতা-মৃত আলী আকবর মোল্লা, সাং- পূর্বলাছ, থানা- রায়পুর, লক্ষ্মীপুর।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। । আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। উক্ত নিউজে নামে আমার বিরুদ্ধে চাঁদা গ্রহণের যে অভিযোগ করা হয়েছে তা ভূয়া। প্রকৃত ঘটনা  ঘটনার এই যে নিম্ন তফসিলকৃত সম্পত্তি আমার পিতার লোকান্তরে ওয়ারিশ সূত্রে এবং হেবা সুত্রে মালিক ও দখলদার নিযুক্ত হই । সম্পত্তি আমার বায়ার আর এস ১৮ নং খতিয়ানের রেকর্ডভুক্ত হয় পরবর্তীতে আমি নিজে নামে ১১১২ নং খারিজি খতিয়ান সৃজন করে তফসিলকৃত সম্পত্তির হাল সন পর্যন্ত খাজনাদি পরিশোধ করে আসছি। তফসিলকৃত সম্পত্তি ভীটি প্রকৃতির হয়। তফসিলকৃত সম্পত্তিতে আমি একখানা দোতলা টিনের ঘর নির্মাণ করিয়া শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া আসিতেছি। কিন্তু বিবাদীগণ আমার দোতলা টিনের ঘরটি কয়েকবার ভাঙচুর করার চেষ্টা করে। বিষয়টি নিয়ে আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতে একটি মিস মামলা দায়ের করি যাহা নং ৩৩৬/২১ ইং, উক্ত মামলার রায় আমি পাইয়া পুনরায় শান্তিপূর্ণভাবে বসবাস করিতে থাকি। কিন্তু বিবাদীগণ উদ্দেশ্য প্রণোদিতভাবে শান্তি ভঙ্গের জন্য আমাকে উচ্ছেদ করতে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে এবং আমার নির্মাণকৃত দোতলা টিনের ঘর ভেঙে আমাকে উচ্ছেদ করার চেষ্টা করে। সর্বশেষ গত ০৫/০৯/২০২২ ইং তারিখ রোজ সোমবার অনুমান দুপুর ১ঃ৩০ বিবাদীগণ ও তাদের সাথে থাকা অজ্ঞাতনামা সন্ত্রাসী লোকজন নিয়া আমার নির্মাণাধীন দোতলা টিনের ঘরের তালা ভেঙে জোরপূর্বক ভাবে সম্পূর্ণ অনধিকারভাবে প্রবেশ করে। আমি খবর পাইয়া বিবাদীগণকে বাধা প্রদান করিতে গেলে বিবাদীগণ উত্তেজিত হইয়া আমাকে ও আমার স্ত্রীকে মারধর করিতে উদ্যত হয়। আমি বিবাদীদের ইত্তকার কার্যকলাপে বাঁচার জন্য শেঅল চিৎকার করে আশেপাশের লোকজন এবং সাক্ষীগন দৌড়ায় আসিয়া আমাদের উদ্ধার ও রক্ষা করে।বর্তমানে বিবাদীগণ আমার দোতলা টিনের ঘরে অবস্থান করিতেছে এবং ঘরে থাকা আসবাবপত্র ভেঙে প্রায় ৩০-৩৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। আমি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তাহারা আমাকে আইনের আশ্রয় গ্রহণে পরামর্শ প্রদান করেন। আমি আমার দখলীয় ভূমি ও বসতঘর পুনরুদ্ধার করিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ অর্ডার রুল, সিনিয়র সহকারি জজ আদালত লক্ষীপুর দেওয়ানী মামলা নং ১২৮/২০২৫ জমিতে স্থিতাবস্থা বজায় রাখা নির্দেশ প্রদান করেন। তফসিল ভূমি জিলা লক্ষ্মীপুর, উপজেলা রায়পুরের অন্তর্গত ১৩ নং পূর্বলাছ মৌজার সিএস-246 নং খতিয়ান এস এ ৩১৮ খতিয়ানভুক্ত ৮৪৬ দাগে ২২১ ডিং অন্ধরে ৭ ডিং ভূমি। যাহা হাল রিভিশন জরিপী ২২ নং পূর্বলাছ মৌজার আর এস ১৮ নং খতিয়ানভুক্ত ১২৬৩ দাগে ১ আনা ১৫ ডিসিম অন্তরে ৭ ডিসিম ভূমি।

 একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া দলিল কাগজ তৈরি করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি। বক্তব্যে তিনি বলেন পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। আমার সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। অসত্য মিথ্যা ঘটনা সমর্থন করতে পারেন না বিদায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

প্রেস বিজ্ঞপ্তি।

Tag
আরও খবর





deshchitro-6a58c65d024de-160726055405.webp
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

১১ ঘন্টা ২৪ মিনিট আগে