‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে বিভিন্ন অনিয়মের দায়ে ট্রাস্কফোর্সের অভিযানে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাস্কফোর্সের বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এর লক্ষে ট্রাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু।

এসময় ট্রাস্কফোর্স বেশ কয়েকটি ফলের দোকানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং কৃষি বিপণন আইনে মোট ৫টি মামলায় ৯ হাজার ৫শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি, মজুদ করে কৃত্রিম সংকট, ভেজাল খাদ্য পরিহারসহ ভোক্তাদের হয়রানি রোধে বাজার নিয়ন্ত্রণে আজ ৩য় দিনের মতো বাজার মনিটরিংয়ে নেমেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। রমজান মাসজুড়েই বাজার মনিটরিংয়ের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা যায়।

Tag
আরও খবর