‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান উল্টে নিহত-২, আহত ১৮ জন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় ২জন শ্রমিক নিহত এবং ১৮জন আহত হয়েছেন। 

সোমবার (৩ মার্চ) সকালে ১০টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সাতগাঁও ইউনিয়নের আমরাইল চা-বাগানের সাধন দাসের পুত্র বিশাল দাস (১৯) এবং একই বাগানের রাম রবি দাসের পুত্র হৃদয় রবি দাস (৩২)।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮জন। এরমধ্যে ৬জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার  সকাল ১০টার দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে ইটভাটার কাজে যাবার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষনিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর ৮জনকে এখানকার কর্তব্যরত চিকিৎসকরা মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। 

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান,  সোমবার সকাল প্রায় সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ২০জন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ৮জনের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় আমরা মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করি। 

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় গুরুতর আহত ৮জনকে  মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে রাস্তায় দুইজন মারা যান। আর ৬জন এখন সদরহাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এবিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  দূর্ঘটনায় গুরুতর আহত শ্রমিকদের শ্রীমঙ্গল হাসপাতালে পাঠানো হয়েছে এবং হাইওয়ে পিকাপ ভ্যান আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

Tag
আরও খবর