মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

সুষ্ঠু নির্বাচনের জন্য রোজা রেখে সহকর্মীদের শপথ করালেন সিইসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-03-2025 11:13:53 pm

নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীদের ‍‍`হাত তুলে‍‍` ওয়াদা বা শপথ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের সময় সিইসি ইসি কর্মকর্তাদের হাত তুলে ওয়াদা করান।


সিইসি বলেন, “আমরা জাতির কাছে ওয়াদা দিয়েছি—একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। আমাদের নিজস্ব কোনো অ্যাজেন্ডা নেই, আমাদের অ্যাজেন্ডা বাংলাদেশের অ্যাজেন্ডা, দেশের মানুষের অ্যাজেন্ডা। আমাদের লক্ষ্য একটি সুস্থ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন।”


তিনি বলেন, “আমার সহকর্মীরা যারা নির্বাচনে কাজ করেন, এদের মধ্যে যারা মুসলমান আছেন, আজ রোজার প্রথম দিন, রমজান মাস, আপনাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছি। আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন তো সুষ্ঠু নির্বাচন আয়োজনে?”

এসময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা হাত তুলে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওয়াদা করেন।


সিইসি আরও বলেন, “আপনারা রমজান মাসে রোজা রেখে ওয়াদা করলেন। আশা করি এই ওয়াদা রক্ষা করবেন।”

আরও খবর