চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে সাইয়েদিনা মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:) দ্বীনি মারকাজ এতিমখানা ও মাদ্রাসার কল্যাণ সভা

জয়পুরহাটের চকবরকত ইউনিয়নের সাইয়েদিনা মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:) দ্বীনি মারকাজ এতিমখানা, বহুমুখি দাখিল মাদ্রাসা ও দরুদ শরীফ দরবার ট্রাষ্টের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিষ্ঠানটির বর্তমানে বেহাল দশা লক্ষ্য করে এর উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মুজিবুর রহমান চিশতী আল কাদ্বরী দরবেশ সাহেবের ঘনিষ্ঠ বন্ধু এবং এখানকার নিয়মিত দাতা আমেরিকা প্রবাসি আবুল ভূইয়া (টুটুল), দরবেশ সাহেবের বোন বীর মুক্তিযোদ্ধা মোমেনা ছাত্তার,বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোগাছী ইউনিয়ন শাখার আমির আব্দুর রউফ, সাবেক আমির আব্দুল হাই, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আমিনুল ইসলাম, সমাজসেবক আশরাফুল ইসলাম, মসুদ আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এ সময় উপস্থিত সকলেই এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে বর্তমানে যারা আছেন তাদের বিভিন্ন অনিয়ম, দায়িত্বহীনতাসহ  অদক্ষতার কথা তুলে ধরে শরীফ দরবার ট্রাষ্টের দাতা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুজিবুর রহমান চিশতী আল কাদরী দরবেশ সাহেবের বোনসহ এলাকার সৎ ও যোগ্য মানুষদের নিয়ে শিঘ্রই নতুন পরিচালনা পরিষদ গঠণের তাদিগ দেন।

সাইয়েদিনা মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:) দ্বীনি মারকাজ এতিমখানা, বহুমুখি দাখিল মাদ্রাসা ও দরুদ শরীফ দরবার ট্রাষ্টের দাতা ও প্রতিষ্ঠাতা হলেন, জেলার চকবরকত ইউনিয়নের একজন প্রখ্যাত ব্যক্তি আলহাজ্ব মুজিবুর রহমান চিশতী আল কাদরী দরবেশ সাহেব। তিনি ২০০০ইং সালের ২৯ সেপ্টেম্বর শাহাদাৎ বরণ করেন। জীবদ্দশায় তিনি তাঁর অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

চকবরকত তথা মংগলবাড়ী থেকে শুরু করে উত্তরে সীমান্ত প্রতন্ত রাস্তাঘাট, বিদ্যুৎ, ব্যাংক, সরকারী এতিমখানা, মাদ্রাসা, পুলিশ ফাঁড়ী ইত্যাদি তারই অবদান।

কথিত আছে তিনি যখন রাস্তা দিয়ে যেতেন দু'হাতে টাকা বিলাতেন। এলাকার লোকজন তাঁকে মূল্যায়ন না করলেও তার নিকট বাংলা চলচিত্রের নায়ক-নায়িকা, অভিনয় শিল্পী, রাজনীতিবিদদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। এমন কি ১৯৮৯ সালে পাকিস্থানের প্রধান মন্ত্রী বেনজির ভুট্টও ঢাকা হতে হেলিকপ্টার যোগে তাঁর জয়পুরহাটের বাড়ীতে এসেছেন। তিনি সেলাই বিহীন কাপড় পড়তেন এবং খালি পায়ে থাকতেন। তিনি ছিলেন অবিবাহিত।

উনার চকবরকত বাসায় একটা ভিক্তিস্তর পাওয়া পাওয়া সেটাতে ২ অক্টোবর, ১৯৮৯ সালে বেনজির ভুট্ট উদ্ভোধন করেছিলেন।

মুজিবুর রহমান চিশতী শুধু বেনজীর ভুট্টকে নয়, সেই সাথে আসীফ আলি জারদারি, সাবেক প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ, মেজর জিয়াউর রহমানকেও তিনি চকবরকত এর মাটিতে এনেছিলেন। বিদেশ বিভুঁয়ে এবং সমাজের এলিট পারসনদের সঙ্গে তাঁর সুসম্পর্কের রহস্য আজও অজানা। 

আরও খবর