ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

বিএনপি চায় কমলাপুর স্টেডিয়াম, ডিএমপি বলছে বাঙলা কলেজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-12-2022 04:47:59 pm

রাজধানীতে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য রাজধানীর কমলাপুর স্টেডিয়াম মাঠের জন্য অনুমতি চেয়েছে বিএনপি।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিএনপিকে মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে গণসমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

তিনি বলেন, ‘ডিএমপি কমিশনার আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়ার কথা বলেছেন। তবে আমরা নয়াপল্টনে গণসমাবেশ করার কথা জানিয়েছি। তারা (ডিএমপি) পল্টনে আমাদের অনুমতি দেননি। এজন্য বিকল্প হিসেবে আমরা কমলাপুর স্টেডিয়াম মাঠ চেয়েছি। ডিএমপি বিকল্প হিসেবে বাঙলা কলেজ মাঠের কথা জানিয়েছে।’

তাহলে আপনারা (বিএনপি) কী পল্টনের সিদ্ধান্ত থেকে সরে এলেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বরকতউল্লা বুলু বলেন, ‘ডিএমপি পল্টনে সমাবেশ করতে দেবে না। আমরাও সোহরাওয়ার্দী উদ্যানে যাবো না। তাই বৈঠকে বিকল্প দুটি মাঠের কথা এসেছে।’
এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির প্রতিনিধিদল ডিএমপি সদরদপ্তরে প্রবেশ করেন। পরে তারা ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা।

বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এদিকে, এমন অবস্থার মধ্যেই আজ রাতেই দুটি মাঠ পরিদর্শনে যাবে বিএনপি। পরিদর্শন শেষে মাঠের বিষয়ে স্থায়ী কমিটিকে জানাবেন তারা। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। 

আরও খবর