কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

গাঁজাসহ রাবি ছাত্রলীগের ৪ নেতা আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩২৫ গ্রাম গাঁজাসহ চার ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বর (ইবলিশ চত্বর) থেকে প্রক্টরিয়াল বডির সদস্যরা গাঁজা সেবনকালে তাদেরকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১২ পলিথিনে ভরা ৩২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজাগুলো নিজেদের সংরক্ষণে রেখেছিল তারা বলে জানা গেছে।

আটক চার ছাত্রলীগ নেতা হলেন- শের-ই-বাংলা একে ফজলুল হক হল ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আরিফ বিন সিদ্দিক এবং শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক ও ফোকলোর বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। তারা সকলেই বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী। এদের মধ্যে আরিফ বিন সিদ্দিক ও সাইফুল ইসলামকে থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রক্টর দপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বিশ^বিদ্যালয়ের একটি প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসে টহল (পাহারা) দিচ্ছিলেন। এ সময় ওই চার ছাত্রলীগ নেতাকে গাঁজা সেবন করতে দেখেন তারা। এসময় প্রক্টরিয়াল তাদেরকে আটক করে তাদের ব্যাগ সার্চ (তল্লাশি) করলে সেখানে গাঁজার ১২টি পোটলা পাওয়া যায়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে প্রক্টরিয়াল বডির কাছে আটকরা জানান, ক্যাম্পাসে তারা নিয়মিত গাঁজা সেবন ও ক্যাম্পাসে গাঁজা সরবরাহ করেন।

এ বিষয়ে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমি মাত্র বিষয়টি জানতে পারলাম। এখন খোঁজ নিচ্ছি। যদি এ বিষয়ে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা গাঁজাসহ তাদেরকে আটক করেছি। আমরা তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করবো। সেই সঙ্গে বিশ^বিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করব।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, এ ঘটনায় বিশ^বিদ্যালয় প্রশাসন দুইজনকে থানায় হস্তান্তর করেছে।

Tag
আরও খবর