লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মো: সালাহউদ্দিন খান চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান আশাশুনিতে দেশের প্রথম ওয়েব সাইটের আন্ত:সংযোগ ও মনিটরিং সিস্টেম বাস্তবায়ন

ক্ষেতলালে বাজার মনিটরিং অভিযানে দুই ব্যবসায়ীর জরিমানা

জয়পুরহাটের ক্ষেতলালে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। ১ মার্চ (শনিবার) বেলা ১২টায় উপজেলার ক্ষেতলাল সদর, ইটাখোলা বাজার ও বটতলী বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে মূল্য তালিকা না থাকা, রশিদ সংরক্ষণ না করা, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে বেকারী মালামাল প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানের তিন হাজার টাকা এবং সড়ক ও জনপদ আইন অমান্য করে অবৈধভাবে রাস্তায় ইটের খোয়া রাখার অপরাধে আরেক জনকে তিন হাজার টাকা সহ মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্যানেটারী ইন্সপেক্টর হারুনুর রশিদ, ক্ষেতলাল থানার তদন্ত কর্মকর্তা শ্রী দিপেন্দ্রনাথ সিংহ ও উপজেলা পরিষদের সি,এ এস এম শওকত প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে দুইটি প্রতিষ্ঠানের জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Tag
আরও খবর