যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

রোহিঙ্গারা দুর্ভিক্ষের কবলে পড়তে পারে: জাতিসংঘ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-03-2025 03:57:58 pm

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার ও প্রধান নির্বাহী ফিলিপ্পো গ্রান্ডি।


তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ অনুযায়ী বিদেশে যাবতীয় সহায়তা ও অনুদান স্থগিত রেখেছে ওয়াশিংটন; ফলে জাতিসংঘকেও বিভিন্ন খাতে বাজেট কাটছাঁট করতে হচ্ছে। এর ফলে বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গারা দুর্ভিক্ষের কবলে পড়তে পারে।’


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি ছবি পোস্ট করে ফিলিপ্পো ছবির ক্যাপশনে লেখেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের সরকারের জন্য একটি বিশাল কাজ ছিল। এখন আমরা যা আশঙ্কা করছি, তা যদি সত্যি হয়, দাতাদের সহায়তা প্রবাহ নাটকীয়ভাবে কমে যায়—তাহলে বাংলাদেশের সরকার, সহায়তা সংস্থা এবং রোহিঙ্গাদের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি হবে। রোহিঙ্গা জনগোষ্ঠির হাজার হাজার মানুষ ক্ষুধা, রোগব্যাধী এবং নিরাপত্তাহীনতার শিকার হবে।’


সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন ফিলিপ্পো গ্রান্ডি। তিনি রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করেন। এরপর গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা ত্যাগের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকও করেন তিনি।


উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালের আগস্টে জান্তা সরকার ও রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে লাখ লাখ রোহিঙ্গা নাফ নদী পেরিয়ে বাংলাদেশের ভেতর ঢুকে পড়ে।


পরবর্তীতে বাংলাদেশের তৎকালীন সরকার তাদের জন্য কক্সবাজারের টেকনাফ জেলার কুতুপালংয়ে আশ্রয়শিবির করে দেয়। পরে জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার পক্ষ থেকে তাদেরকে খাদ্য ও অন্যান্য সহায়তা দেওয়া শুরু হয়। বর্তমানে কুতুপালং শরণার্থী শিবিরে ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ বসবাস করছে।

আরও খবর