শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

রমজান উপলক্ষ্যে অলআউট অ্যাকশনে যাচ্ছে ডিবি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-03-2025 02:47:55 pm

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন এলাকার সন্ত্রাসী সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অলআউট অ্যাকশনে যাবো।


তিনি বলেন, রমজান মাসজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে বিরামহীন কাজ করে যাচ্ছে ডিবি পুলিশ। ছদ্মবেশে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীদের চিহ্নিত করার কাজ চলমান রয়েছে।


শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে 'পবিত্র মাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উদ্দেশে ডিবি কর্তৃক পরিকল্পিত কার্যক্রম সংক্রান্তে' আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


ডিবি প্রধান বলেন, ইতিমধ্যে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, আমরা বিশ্লেষণ করে দেখেছি, বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধে জড়াচ্ছে। পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক সরকারের অনুসারীরাও অপরাধীদের উস্কে দিচ্ছে। ইতিমধ্যে অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। যারাই অপরাধে যুক্ত হবে- তাদেরকেই আইনের আওতায় আনা হবে। রমজান উপলক্ষে, ব্যাংক, শপিংমল, লঞ্চ টার্মিনাল, বাসস্টপ ও বীমাসহ যেসব জায়গা ঘিরে মানুষের ব্যস্ততা থাকে, সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান রেজাউল করিম মল্লিক।

আরও খবর