শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সিরাজগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বুধবার সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় অনূর্ধ্ব-১৬ বালক বালিকাদের অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

সকালে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিস আয়োজিত  অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। 

জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গণপতি রায়। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান। 

অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলার মধ্যে ছিলো,বালক ও বালিকা ০২ টি গ্রুপে বালক বড় -১০০মিঃ দৌড়, ২০০মিঃ দৌড়, ৪০০ মিঃদৌড় ও গোলক নিক্ষেপ  বালক মধ্যম-১০০মিঃ দৌড়,  ২০০মিঃ দৌড় ও গোলক নিক্ষেপ,  বালক ছোট  মোরগ লড়াই এবং  বালিকা বড় -১০০মিঃ দৌড়,  ২০০মিঃ দৌড়,  ও গোলক নিক্ষেপ  বালিকা মধ্যম-১০০মিঃ দৌড়,  ২০০মিঃ দৌড় ৪০০মিঃ দৌড় ও গোলক নিক্ষেপ,  বালিকাদের দড়ি  লাফ প্রতিযোগিতা,এবং যেমন খাুশি তেমন সাজ।

১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এবং  ০১ টি একাডেমির এর  মোট ৮৫ জন ছাত্র-ছাত্রী এতে অংশ গ্রহণ করে।

ধারা বর্ণনায় ছিলেন ক্রীড়া ভাষ্যকর আব্দুল্লাহ আল মাহমুদ। 

বিকালে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

আরও খবর