শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

শরীয়তপুরের নড়িয়ায় ধর্ম অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুরের নড়িয়ায় আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ)-কে অবমাননার অভিযোগে অভিযুক্ত রাখাল রাহা ও হাসান গালিবের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় নড়িয়া মডেল মসজিদের সামনে সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি শহীদুল হক। সমাবেশে বক্তব্য রাখেন নড়িয়া মডেল মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছ হুসাইন, দক্ষিণ নড়িয়া সরদার বাড়ী মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছ আহমেদ, ইসলামী যুব আন্দোলন নড়িয়া থানা সাধারণ সম্পাদক হাফেজ সাইফুল ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ধর্মীয় অবমাননা কখনোই মেনে নেওয়া যাবে না। যারা আল্লাহ ও রাসুল (সাঃ)-কে কটূক্তি করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

সমাবেশে অংশগ্রহণকারী হাজারো ধর্মপ্রাণ মুসলমান ইসলাম ধর্মের অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Tag
আরও খবর