হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

পাঁচবিবিতে ভাতিজার হাতে চাচা খুন মামলার রহস্য উদঘাটন গ্রেফতার-২

পাঁচবিবিতে ভাতিজার হাতে চাচা খুন মামলার রহস্য উদঘাটন গ্রেফতার-২

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে চাচাকে কৌশলে ডেকে এনে হত্যা করে পালিয়েছিলেন ভাস্তা।আবেশেষে গ্রেফতার ঘাতক ভাতিজা।

২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার)  পাঁচবিবি থানা পুলিশ ও র‍্যাব-২ যৌথ অভিযানে হত্যা মামলার প্রধান আসামী রশিদুল ইসলাম কে ঢাকা মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী আফিসার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মনারুল ইসলাম বলেন,গত ০৩ ফ্রেব্রুয়ারী (সোমবার) সকালে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই মধ্যপাড়া গ্রামের ভাস্তা রশিদুল ইসলামের বাড়ি থেকে চাচা আব্দুর রাজ্জাকের লাশ উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশ। তারপর থেকে মামলার প্রধান আসামী রশিদুল ইসলাম পলাতক ছিলেন এবং মামলার অপর আসামী মোঃ মতিন মিয়াকে হত্যার একদিন পর গ্রেফতার করলে সে হত্যার দোষ শিকার করে বলে আসামী রশিদুল ইসলাম ভিকটিম আব্দুর রাজ্জাকের সৎ-ভাতিজা। উক্ত সম্পর্কের কারণে  আব্দুর রাজ্জাক  মাঝে মধ্যে উক্ত আসামী মোঃ রশিদুল ইসলাম এর বাড়ী আসা-যাওয়া করত। আব্দুর রাজ্জাক উক্ত আসামীর বাড়ীতে যাওয়া আসার এক পর্যায়ে আসামী মোঃ রশিদুল ইসলাম এর মেয়ে মোছাঃ মিম্মা (১৪) এর সহিত অনৈতিক সম্পর্ক গড়ে তোলে এবং জোড় পূর্বক শ্লিলতাহানী করার চেষ্ঠা করে। বিষয়টি মোঃ রশিদুল ইসলাম জানার পর ক্ষিপ্ত হয়ে মনে মনে আব্দুর রাজ্জাককে খুঁজতে থাকে। এমতাবস্থায় ঘটনার দিন গত ০২/০২/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রী অনুমান ০৯.০০ ঘটিকায় আব্দুর রাজ্জাক মণ্ডল (৭০), মাধাইনগর বাজারে ওয়াজ মহাফিল শুনতে যায়। আসামী মোঃ রশিদুল ইসলাম ও এজাহার নামীয় ২নং আসামী মোঃ আঃ মতিন সহ উক্ত মাধাইনগর বাজারে ওয়াজ মহাফিল শুনতে আসে আব্দুর রাজ্জাক কে দেখতে পায়। তার সাথে চা খাওয়ার  কথাবার্তা বলে কৌশলে মোটর সাইকেল যোগে উক্ত মাহফিল হতে তুলে নিয়ে এসে পাঁচবিবি থানাধীন উচাই মধ্যপাড়া গ্রামস্থ তালতলী এলাকার অজ্ঞাতনামা ২/৩জন আসমীর সহায়তায় আব্দুর রাজ্জাকের ভর দিয়ে চলফেরার লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী মারধর করে হত্যা করে।

এবিষয়ে পাঁচবিবিতে থানার ওসি (তদন্ত) মোঃ ইমায়েদুল জাহেদী বলেন,আমারা ২০ দিনের মধ্যে হত্যা মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি এবং মামলার প্রধান ২  আসামীকে গ্রেফতার করেছি অজ্ঞাত ২/৩ জন আছে তদন্ত সাপেক্ষে তাদের গ্রেফতারের চেষ্ঠা অব্যহত আছে

Tag
আরও খবর