অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুরে নারী নির্যাতন প্রতিরোধে আচিক মিচিক সোসাইটির মানববন্ধন

টাঙ্গাইলের মধুপুরে নারী নির্যাতন প্রতিরোধে আচিক মিচিক সোসাইটির মানববন্ধন


 নাজিবুল বাশার, মধুপুর প্রতিনিধি: এক হই! নারী ও কিশোরীর প্রতি সহিংসতা বন্ধে সক্রিয় হই- এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলে মধুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর সকালে মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ভূটিয়া গ্রামে গারো নারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন আচিক মিচিক সোসাইটি কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উইমেন্স ফান্ড এশিয়া, বাদাবন সংগঠন ও আচিক মিচিক সোসাইটি যৌথ ব্যানারে আয়োজিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা র্মং, কোচ নেতা গৌরাঙ্গ বর্মন, ইউপি সদস্য মাসুদা বেগম, ভূটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী মার্জিনা চিসিম, আচিক মিচিক সোসাইটির কো-অর্ডিনেটর রুমঝুম বর্ষা মৃ, অটিজম বিদ্যালয়ের শিক্ষক আল্পনা রিছিল ও কোচ নেত্রী কাজলি বর্মন প্রমূখ। মানববন্ধনে স্থানীয় গারো, কোচ, বর্মন সম্প্রদায়ের নারী, শিশু, কিশোরীরা অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর