জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে পদ্মার চরে মালচিং পদ্ধতিতে শসা চাষ

লালপুরে পদ্মার চরে মালচিং পদ্ধতিতে শসা চাষ আবু তালেব, লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরে পদ্মার চরে মালচিং পদ্ধতিতে শসা চাষ করা হয়েছে। এতে আগ্রহ সৃষ্টি হয়েছে চাষীদের। কৃষি অফিস সূত্রে জানা যায়, লালপুর উপজেলার লালপুর চরে ২০২৪ - ২৫ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত মালচিং পদ্ধতিতে উচ্চ মুল্য শসা চাষ করা হয়েছে। লালপুর সদর ইউনিয়নের বালিতিতা ব্লকের অধীনে ৩৩ শতাংশ জমিতে ২০২৪ - ২৫ রবি মৌসুমে সাবারী জাতের শসার বীজ রোপন করা হয়। কৃষক আনিসুর রহমান বলেন, এসএওর হাসিবুল ইসলামের পরামর্শ ও সহযোগিতায় মালচিং পদ্ধতিতে শসা চাষ শুরু করেছি। এতে উৎপাদন হচ্ছে ভাল, ফলে লাভ জনক এ চাষ পদ্ধতি পরিচিতি হতে বিভিন্ন এলাকার চাষিরা আসছেন। বিলমাড়ীয়া গ্রামের মুনতাজ আলী বলেন, ৫কি:মি: দুর থেকে আমি মালচিং পদ্ধতিতে শসা চাষ সম্পর্কে জানতে এসেছি, খুব ভালো লাগলো। কৃষকদের আগ্রহ সৃষ্টি করতে গত রোববার মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী জাহান, সুব্রোত কুমার সরকার , উপ সহকারী কৃষি অফিসার হাসিবুল ইসলাম , আব্দুল মালেক বিশ্বাস প্রমুখ।
Tag
আরও খবর