চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

শাজাহানপুরে নার্সের আপত্তিকর ভিডিও ধারণ ও ধর্ষণের চেষ্টায় গ্রেফতার ১ !!

শাজাহানপুরে নার্সের আপত্তিকর ভিডিও ধারণ ও ধর্ষণের চেষ্টায় গ্রেফতার ১

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এক নার্সের আপত্তিকর ভিডিও ধারণ, মারপিট ও ধর্ষণের চেষ্টায় সুফিয়ান (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাশ ওলালপাড়া গ্রামে। ধৃত সুফিয়ান খাদাশ ওলালপাড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।


মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুরস্থ নিসহা ক্লিনিকে কর্মরত এক নার্সকে বেশ কিছুদিন যাবত প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সুফিয়ান এবং ক্লিনিকে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করা শুরু করে। কিন্তু প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই নার্সের উপর ক্ষিপ্ত হয় সুফিয়ান। এক পর্যায়ে রোববার সন্ধ্যারাতেই কৌশলে বাড়ির প্রধান গেটের তালা ভেঙ্গে নার্সের বাড়ির বারান্দায় লুকিয়ে থাকে সুফিয়ান।


অপরদিকে ক্লিনিকের কর্ম শেষে রাত ১০টার দিকে নার্স বাড়িতে পৌঁছামাত্র সুফিয়ান দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোনে নার্সের নগ্ন ভিডিও ধারণ করে। ধারণকৃত ভিডিও সোসাল মিডিয়ার ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু নিজের সম্ভ্রম রক্ষায় ধস্তাধস্তির এক পর্যায়ে নার্স চিৎকার দিলে সুফিয়ান ওই নার্সকে এলোপাথাড়ি মারধর করে পালিয়ে যায়। পরিস্থিতির শিকার ওই নার্স থানা পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনার রাতেই স্থানীয়দের সহায়তায় সুফিয়ানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় সুফিয়ানের হেফাজতে থাকা ২টি চাকু ও ১টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।


শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানান, গ্রেফতারকৃত সুফিয়ানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন, পর্নোগ্রাফি ও অস্ত্র আইনে মামলা রেকর্ড পূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর