শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

নাটোরের লালপুরে শিম ক্ষেতে পড়েছিল বৃদ্ধার লাশ।

নাটোরের লালপুরে শিম ক্ষেতে পড়েছিল বৃদ্ধার লাশ। আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বাড়ি থেকে বের হয়ে গেলেন জালসা শোনার উদ্দেশ্য কিন্তু বাড়ী ফিরলেন লাশ হয়ে। শিমক্ষেত থেকে করিম প্রামানিক (৫৬) নামে মানসিক ভারসাম্যহী এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৪) সকালে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া পূর্বপাড়া গ্রামের একটি শিমক্ষেত থেকে মৃত দেহটি উদ্ধার করেন তার আত্মীয়-স্বজন। তিনি উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া পূর্বপাড়া গ্রামের মৃত চয়েন প্রামাণিকের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত করিম প্রামানিক রোববার মাগরিবের নামাজ পর ইসলামী জালসা শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে ভোর রাত পর্যন্ত বাসায় না ফিরলে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আলম (৪০) নামে এক ব্যক্তি একই গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মানিকের শিমক্ষেতে করিমের মৃত দেহটি পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকজনকে খবর দিলে তারা মৃত দেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। নিহত করিম প্রামানিকের বড় ভাই আব্দুর রহমান জানান, তার ভাই মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও কয়েকবার তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। কিন্তু রোববার দিবাগত রাতে বাড়িতে না ফেরায় তাকে ভোর রাত থেকে খোঁজাখুজি করা হয়। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন একটি শিমক্ষেতে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। পরে সেখান থেকে লাশটি বাড়িতে নিয়ে আসা হয়। লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মোমিনুজ্জামান জানান, এ ব্যাপারে লালপুর থানায় একটি অপঘাতজনিত মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Tag
আরও খবর