জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ !!

শাজাহানপুরে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ

মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি ও ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে বগুড়ার শাজাহানপুরে মানববন্ধন করেছেন আলুচাষি ও আলু ব্যবসায়ীগণ।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা জামাদার পুকুর হাটে এই মানববন্ধন করেন তাঁরা।


এ সময় কৃষকেরা বগুড়া-নাটোর মহাসড়কে আলু ফেলে দিয়ে মহাসড়কে শুয়ে অবরোধ করেন।


খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম ও তদন্ত কর্মকর্তা মাসুদ করিম ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে বেলা ১টার দিকে সড়ক অবরোধ তুলে নেন কৃষকেরা।


জামাদারপুকুর এলাকায় আলুচাষি আব্দুল হালিমের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা করে বক্তব্য দেন উপজেলা বিএনপির নেতা এনামুল হক স্বপন, সাবেক ইউপি সদস্য তোতা মিয়া, জামায়াত নেতা শাজাহান আলী, আতাইল আলুচাষি রুহুল আমিন, বাদশা মিয়া, কৃষক মিজানুর রহমান, ফজলুল হক, আলমগীর হোসেন, সোলাইমান আলী, আলু ব্যবসায়ী জহুরুল মেম্বার, শফিকুল, আইয়ুব, জিল্লাত আলী, হাবিবুর রহমান প্রমুখ।


স্থানীয় আলুচাষি আব্দুল হালিম বলেন, এ বছর আলু উৎপাদনে খরচ বেড়েছে। মৌসুমের শুরুতে বাড়তি দামে বীজ, সার, কীটনাশক কিনে আবাদ করতে গিয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। তার ওপর ইজারাদারের অতিরিক্ত খাজনা ও হিমাগারের ভাড়া বৃদ্ধি  করায় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।


জেলা আলু ব্যবসায়ী এসোসিয়েশনের সহ সম্পাদক শাজাহান আলী বলেন, কোল্ড স্টোরের মালিকেরা নিজের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত আবেদন করলেও কোনো সমাধান পাইনি। 


তোতা মিয়া নামে এক আলু চাষি জানান, গত কয়েক বছর থেকে তাঁরা আলু সংরক্ষণে হিমাগারগুলোতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।অনেক হিমাগার মালিকপক্ষ আমাদের আলু গুলো বিক্রি করে দেই। এবার আবার আলুর বস্তা সংরক্ষণে অযুক্তি ভাড়া বৃদ্ধি করে একচেটিয়া মুনাফা করেছেন।


যদি অবিলম্বে ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হয়, তাহলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া ঘোষণা দেন প্রান্তিক চাষি ও ক্ষুদ্র আলু ব্যবসায়ীরা।

Tag
আরও খবর