তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধান সড়কে রিকশা চলাচলের বিষয়ে ডিএমপির হুঁশিয়ারি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-02-2025 12:53:29 am

রাজধানীতে উল্টোপথে যান চলাচল এবং অননুমোদিত সড়কে রিকশা চলাচল না করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।


গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায়ই রিকশা ও ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণভাবে উল্টোপথে চলাচল করে, যা যানজটের পাশাপাশি মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। অধিকাংশ ক্ষেত্রে যাত্রীরাই রিকশা চালকদের উল্টোপথে চলতে উৎসাহিত করেন। এ ছাড়া রাজধানীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক, যেখানে রিকশার অনুমোদন নেই, সেসব সড়কেও রিকশা চলাচল করতে দেখা যায়। এ ছাড়া মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়।


এতে বলা হয়, উল্টোপথে চলাচলের ফলে শুধু যানজটই বৃদ্ধি পায় না, বরং ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে, যা সরকারি কাজে বাধা প্রদান এবং ফৌজদারি অপরাধের শামিল। এমনকি সরকারি যানবাহন এবং বিভিন্ন পেশাজীবী পরিচয়সংবলিত যানবাহনও উল্টোপথে চলাচল ও সড়কে অবৈধ পার্কিংয়ের মাধ্যমে যানজট সৃষ্টি করছে। সম্প্রতি সরকারি কর্মকর্তাদের উল্টোপথে চলাচলের কারণে গ্রেফতার ও আদালতে পাঠানোর ঘটনাও ঘটেছে।


এমতাবস্থায় ঢাকা মহানগরীর রিকশা যাত্রী, রিকশা চালক, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশার চালকসহ সব যানবাহন চালকদের উল্টোপথে চলাচল না করার নির্দেশ দিয়ে ডিএমপি যাত্রীদেরও ঝুঁকিপূর্ণ যানবাহনে ভ্রমণ না করা এবং চালকদের অননুমোদিত সড়কে প্রবেশে উৎসাহিত না করার অনুরোধ করেছে। এছাড়াও ট্রাফিক পুলিশের সঙ্গে অযাচিত বাগ্বিতণ্ডা পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।


এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি।

আরও খবর