‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে চোরাই মোটরসাইকেলসহ আটক-৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল হতে চোরাই হয়ে যাওয়া একটি সোজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজন চোরকে আটক করেছে। এর মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তী মূলক জবানবন্ধী দিয়েছে।

আটককৃতরা হল সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম আটগ্রাম এলাকার শামসুল আলমের ছেলে কামিল আহমদ (৪২), শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গাজীপুর এলাকার ওয়াজেদ মিয়ার ছেলে ছালাম মিয়া (২৩) এবং একই এলাকার মৃত আব্দুল  মোতালেবের ছেলে সুমন আহমদ (৩০)। 

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজার এলাকার সুনিল কান্তি বিশ্বাসের ছেলে শৈলেন্দ্র কান্তি বিশ্বাস এর একটি দামি সোজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল গত ২১ শে ফেব্রুয়ারি গভীর রাতে বসতঘরের কলাবসিবল গেইটের তালা ভেঙে চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত শনিবার রাতে সিলেট মহানগর নওয়াপাড়া এলাকায় ১ নং চোরের কবল থেকে সাইকেলটি উদ্ধার করা হয়। পরে ১ নং চোরের স্বীকারোক্তিতে বাকি চোরদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ১ নং চোর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তী মূলক জবানবন্দী দেয়। এসময় চোরের কবল থেকে নগদ সাড়ে ৫ হাজার টাকা ও গেইট ভাঙার সরঞ্জামাদী উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত সাইকেলটি উদ্ধার ও এ ঘটনায় সরাসরি জড়িত থাকায় তিন জন চোরকে আটক করতে সক্ষম হই। এসময় তিনি আরও বলেন, ট্রাকিং ডিভাইস প্রত্যেকটি দামি যানবাহনে লাগানো থাকলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া যায়। 

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে